1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে জামাতা-শ্বশুর নিহত **বন্দর থানায় মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জামাতা-শ্বশুর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও একজন। তথ্যটি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (টিআই) মো. আবু নাইম সিদ্দিকি।

নিহতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ (৩৫) ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান (৬০)।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাতে মোহাম্মদ উল্লাহ তার শ্বশুর সিদ্দিকুর রহমানকে আনতে কুমিল্লা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। সেখান থেকে সকালে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় তাদের প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ পরিদর্শক (ওসি) মো. রেজাউল জানান, দ্রæত গতির প্রাইভেটকারটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় গাড়িতে থাকা দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহে ঘটনাস্থলে নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়ির চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম বন্দর থানায় প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. গোলাম মোস্তফা বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মেয়ের জামাতা ও শ্বশুড় নিহত হয়েছে। আমরা এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা রজু করেছি। ঘটনার তদন্ত দায়িত্বে আছে কাঁচপুর হাইওয়ে থানা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park