1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিপিজেএ, জেলা কমিটি’র উপ-নির্বাচন অনুষ্ঠিত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সহিদুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন (বিপিজেএ), নারায়ণগঞ্জ জেলা কমিটি ২০২৩-২৪ইং এর উপ নির্বাচন ২০২৪ইং এর ফলাফল ঘোষনা করা হয়েছে।
১৯ ফেব্রæয়ারি সোমবার বিকেল ৪টায় চাষাড়াস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা উপ নির্বাচন ২০২৪ইং এর ফলাফল ঘোষনা করেছেন। সাথে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আরো একজন সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি।
প্রধান নির্বাচন কমিশনার তাপস সাহা উপ নির্বাচন ২০২৪ইং এর ফলাফল ঘোষনায় বলেন, গত ১২ ফেব্রæয়ারি ২০২৪ইং তারিখে বাংলাদেশ ফটো জার্নালিস্টস্ এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটি ২০২৩-২৪ এর ৪টি শূন্যপদ যথাক্রমে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদে উপ নির্বাচন ২০২৪ইং এর তফছিল ঘোষনা করা হয়েছিলো।
গত ১৩ ও ১৪ ফেব্রæয়ারি ২০২৪ইং (মঙ্গলবার ও বুধবার) মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেয়ার তারিখ ছিলো। এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ নির্ধারন করা ছিলো ১৬ ফেব্রæয়ারি ২০২৪ইং (শুক্রবার)। উপ নির্বাচনের ভোট গ্রহন ও ফলাফল ঘোষনার তারিখ ১৯ ফেব্রæয়ারি ২০২৪ইং।
শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে মোঃ সহিদুল ইসলাম মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেন। ১৪ ফেব্রæয়ারি যাচাই-বাছাই করা হয়, মোঃ সহিদুল ইসলাম এর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। তাই এই পদে একক প্রার্থী থাকায় তাকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করা হলো। এছাড়া অন্যান্য পদ ৩ টি পদ যথাক্রমে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সম্পাদক শূন্য পদ হিসেবে রইল।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ এনামুল হক সিদ্দিকীসহ আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, সাবেক সহ-সভাপতি ও নির্বাহী সদস্য আমির হোসেন, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম খান. নির্বাহী সদস্য বিশাল আহমেদ ও শহিদ হোসেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park