আড়াইহাজারে হুইপ বাবু……….
‘চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায়’
লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, যার যেটা দরকার আমাদের মেম্বার-চেয়ারম্যান নেতারা রয়েছেন আমরা সব কাজ সমাধান করে দেব। যারা দলাদলি করে, দুই নম্বরি করে, ঢাকা সিলেট মহাসড়কে চুরি করে, পাঁচরুখীতে গাড়িতে আগুন দেয়, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি এসব ছেড়ে দেবেন। আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোনো রাস্তা ভাঙা থাকবে না। আগামী ডিসেম্বরে আগে দুই গাড়ি একসঙ্গে চললে থামতে হবে এমন রাস্তা রাখবো না।
শনিবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে আড়াইহাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ (প্রধানমন্ত্রী) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেবেন। এই গরিব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সঙ্গে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ