1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মিয়ানমার সীমান্তে বিজিবির ফোর্স বাড়িয়েছি, অস্ত্র নিয়ে ঢোকার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, সীমান্তে বিজিবির ফোর্স বাড়ানো হয়েছে। কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে। মিয়ানমার থেকে সশস্ত্র অবস্থায় কারও বাংলাদেশে ঢোকার সুযোগ নেই।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় শেষে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে। এর কারণে মিয়ানমার থেকে অনেকে এখানে চলে এসেছে, আমরা তাদের আবার ফেরত পাঠিয়েছি। তবে সীমান্তে আমাদের সতর্ক অবস্থান আছে। ওদিক থেকে অস্ত্র নিয়ে কারও আমাদের ভূখন্ডে আসার সুযোগ নেই।’
তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় দুই চারটি অস্ত্র পাওয়া যাচ্ছে। এগুলো হয়তো আরাকান আর্মি নিয়ে আসছিল। তাদের হয়তো কোনো মোটিভ থাকতে পারে। তবে সবই ধরা পড়ছে। বিজিবি সবাইকে আটক করেছে। কঠোর অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, শুধু আরাকান আর্মি নয় তাদের অনেক গ্রুপ তৈরি হয়েছে; যারা যুদ্ধে লিপ্ত আছে। আরাকান আর্মি বেশ কিছুদিন ধরেই এই অঞ্চলে যুদ্ধ করছে। এই অঞ্চলে যুদ্ধ করলে আমাদের এখানে কিছু গোলাগুলির শব্দ আসছে সেটি যেমন সত্য, তেমনি সরকারি বাহিনী বিজিপি এবং অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছিল সেটিও আপনারা দেখেছেন। আমরা বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অবলম্বন করছি। তারা যতই গোলাগুলি করুক, আমরা প্রতিবাদ করছি। আমরা তাদেরকে ঢুকতে দিচ্ছি না।
গ্রামীণ টেলিকমের বিভিন্ন প্রতিষ্ঠান দখলের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনের বাইরে কিছু করছি না। ড. ইউনূসের ব্যাপারটি আদালতের ব্যাপার। আদালত যে আদেশ দিচ্ছেন আমরা তাই বাস্তবায়ন করছি।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park