1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

গভীর সমুদ্র হতে উদ্ধারকৃত ৪ জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর নৌবাহিনীর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ বৃহস্পতিবার বঙ্গোপসাগরের গভীর সমুদ্র হতে এমভি র‌্যাফলেস প্রগ্রেস নামের সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজ কর্তৃক উদ্ধারকৃত ৪ জেলেকে গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে কক্সবাজার ইনানীতে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করেছে।
উদ্ধারকৃত জেলেরা হচ্ছে মো. ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মো. আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদ (৩৩), যারা সকলেই কক্সবাজার এর স্থানীয় বাসিন্দা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায় কবলিত ভাসমান ৪ জন জেলেকে উদ্ধার করে এবং মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) কর্তৃপক্ষকে অবগত করে।
খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়’ উপকূল হতে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র হতে ৪ জন জেলেকে গ্রহণ করে। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা প্রদান শেষে স্বজনদের কাছে পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে নৌবাহিনী।
আইএসপিআর জানায়, গত ৫ ফেব্রুয়ারি কক্সবাজার ৬নং ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ভেসেল ‘মা’ সমুদ্রে গমন করে এবং ৯ ফেব্রুয়ারি রাতে বোটের তলা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। বোটে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী ফিশিং বোটে উঠতে সক্ষম হয়। ১ জন এখনও নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park