1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪ এর সাইডলাইনে  ডেনমার্ক এবং কাতারের  প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে  সাথে বৈঠক করেছেন।
মিউনিখের হোটেল বেইরিশার  হফ-এ সম্মেলন স্থলে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সাথে  বৈঠক করেন।
কনফারেন্স ভেন্যুতে, তিনি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স-এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ^ব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের  সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর  অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ,  বিশ^ স্বাস্থ্য সংস্থার  মহাপরিচালক  টেড্রস  আধানম  ঘেব্রেইসাসের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে সকালে, উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park