1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে প্রেমিকার বিয়ে ঠেকাতে দলবল নিয়ে হামলা প্রেমিকের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

রূপগঞ্জে প্রেমিকার বিয়ের অনুষ্ঠানে প্রেমিক হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৪ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে বিয়ের আয়োজনে কয়েকজন এসে বাধা দেয়। এসময় বরপক্ষ ও কনে পক্ষের সাথে তাদের হাতাহাতি হয়। এতে করে নারীসহ ৮ জন আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে দুর্বৃত্তরা চলে যায়।
এব্যাপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে ৯৯৯ এ কল দিয়ে জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। আমরা বিকেল ৫ টায় ঘটনাস্থলে যাই। আমাদের বরপক্ষ জানান, কনের আগে থেকে এক যুবকের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং তার সাথে দুইবার পালিয়ে গিয়েছে। তারা তা ঐদিন জানতে পারেন এবং ঘটনাস্থল থেকে চলে যান। অপরদিকে, কনে পক্ষ আমাদের জানান, এলাকার এক যুবক বিয়ে আটকাতে দলবল নিয়ে বরপক্ষকে মারধর করে ও তাড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে সন্দেহভাজন কাউকে পাই নি, এছাড়া কেউ আহত হয়েছেন বলে এমন কোন তথ্য পাই নি। এব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাই নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park