1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ডিএমপির কুইক রেসপন্স টিমের সহায়তা পেল শতাধিক এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স টিম আজ এসএসসি পরীক্ষার প্রথম দিনে শতাধিক পরীক্ষার্থীকে সহায়তা করেছে।
ডিএমপি জানিয়েছে, পরীক্ষার্থীরা ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে অথবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদেরকে দ্রুত সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের ৩২টি কুইক রেসপন্স টিম কাজ করছে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ এই টিমে কাজ করছেন।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে আজ রাজধানীতে ডিএমপির কুইক রেসপন্স টিম শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থী  ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিল, অনেকের কেন্দ্রে পৌঁছাতে দেরি হচ্ছিলো। তাদেরকে ডিএমপির কুইক রেসপন্স টিম বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।
তিনি বলেন, এছাড়া কেন্দ্র ভিত্তিক কুইক রেসপন্স টিমের সদস্যরা পরীক্ষার্থীদেরকে নিরাপদে রাস্তা পারাপারেও সহযোগিতা করেছে। বিভিন্ন রাস্তায় ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা করেছে।
ফারুক হোসেন  বলেন, পরীক্ষার্থীদের যে কোনো সমস্যায় কুইক রেসপন্স টিম তাদের পাশে থাকবে। ডিএমপির ট্রাফিক বিভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এবার ঢাকা মহানগরীতে ১২২টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park