দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১৪ ফেব্রæয়ারি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ১৯ নং মদনগঞ্জ বটতলা এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিন বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ১৯ নং মদনগঞ্জ বটতলা এলাকা এলাকায় বিভিন্ন বিপণিবিতান, ভ্রাম্যমাণ দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেনশাহ আহম্মেদ, বিএনপি নেতা আলমগীর হোসেন চঞ্চ , আব্দুস সালাম, আশরাফ উদ্দিন, সোহেল খান বাবু, নাসির উল্লাহ টিপু, মাহবুবুর রহমান, মাসুম মিয়া, মিজানুর রহমান রিপন, উজ্জ্বল সরদার, শিবু দাস, সারোয়ার হোসেন, মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজন, সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ