1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আমলাপাড়ায় ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

নগরীতে ‘ওয়াকফ’ বা মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। প্রায় পঁচিশ বছর পর আইনি জটিলতার শেষ করে, তথ্য প্রমানের ভিত্তিতে হাইকোর্ট মসজিদের পক্ষে আদেশ দেয়। পরবর্তীতে মৃত মা খোদেজা বেগমের ইচ্ছা পূরণে ছেলে মো. শাহজাহান ভূঁইয়া ও তাঁর পরিবার ‘ওয়াকফ’ জমিতে মসজিদের কাজ করতে গেলে, অভিযুক্ত আপন ভাইয়ের স্ত্রী ও তার অনুসারীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠে।
মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারি) সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে কে.সি নাগ রোড আমলাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহজাহান ভূঁইয়া ৪জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, আমলাপাড়া কে.সি নাগ রোড এলাকার মৃত আব্দুল লতিফের স্ত্রী জিনাত জহুরা মুক্তা (৪০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে আবু রায়হান (২৫) ও রোহান (২২), খোরশেদ আলমের ছেলে হীরা (৪০)। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়। পুলিশ জানায়, আমরা অভিযোগ আমলে নিয়েছি। তদন্ত চলমান আছে, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park