1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

একনেকে ৪৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ৪ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন ২৮৯ কোটি ৫৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে পাওয়া যাবে ২৫৪ কোটি ৪৩ লাখ টাকা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই ৯ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, নতুন অনুমোদিত ৯টি প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৪৫৩ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৯০৯ কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ২৮৯ কোটি ৫৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান ২৫৪ কোটি ৪৩ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে তিনি বলেন, অগ্রাধিকার চিহ্নিত করে জনগণের কল্যাণে গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তবায়ন হওয়া প্রকল্প কতটা কাজে লাগছে তার মূল্যায়ন করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে বিদেশি ঋণের বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনা সচিব।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েস অব বাংলাদেশ’; স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ)-এর অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত); পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়।
বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (২য় পর্যায়); দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবিত দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি); প্রজেক্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) (৪র্থ সংশোধিত)।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (৩য় সংশোধিত) প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park