1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আমাদের সন্তান ভালো থাকলে দেশ ভালো থাকবে: ওসি আবু বকর সিদ্দিক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

অপরাধ রোধে সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আবু বকর সিদ্দিক বলেছেন, মাদক-বাল্যবিবাহ-ইভটিজিং-কিশোরগ্যাং সামাজিক ব্যাধি হয়ে গেছে। যখন কোনকিছু মারাত্বক আকার ধারণ করে তখন সেটাকে ব্যাধি বলে। আর এই ব্যাধি এমন মারাত্বক অবস্থায় চলে গেছে, যেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিট পুলিশের আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মাদকের জন্য আমাদের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। আর এই কঠিন কাজ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগীতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সকলকে অঙ্গীকার এবং প্রতীজ্ঞা করতে হবে যে সকলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হবো, মাদককে আমরা না বলবো। সবাই আমরা একযোগে কাজ করবো। আমরা ভালো মানুষ হিসেবে আমাদের সন্তানদের গড়ে তুলবো। তাদের সর্বপ্রকার খোঁজ খবর রাখবো। সন্তানকে ভালো রাখতে পারলে পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে দেশ ও রাষ্ট্র ভালো থাকবে। এভাবে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো।

৯নং ওর্য়াড বিট পুলিশের ইনচার্জ (সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক) মো. শওকত জামিলের সভাপতিত্বে এবং এএসআই শংকর দাস ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন চানুর সহযোগীতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউজ্জামান বদু, আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা গোলেনুর মাদবর, নূর হোসেন, আফজাল হোসেন, আব্দুল জলিল, সালাউদ্দিন, আকিবুল্লাহ, মুক্তি, শাওন প্রধান, কাইয়ুম, হযরত, আরিফুল, অপু, শিথিল প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park