1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সবসময় ভুল ধরি, তাই আমি সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ‘নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে’ উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বার্ষিক মিলাদ, এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রæয়ারি) সকালে শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, কামরুল হাসান মুন্না ও মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষককে প্রশ্ন করে সেলিম ওসমান বলেন, প্রধান শিক্ষক সাহেব আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এই নারায়ণগঞ্জ থেকে একজন জাতীয় পুরস্কার পেয়েছে এই ভাষার মাসে, তার নাম কি?…প্রধান শিক্ষক বলেন? আপনি ইতিহাস নিয়ে কথা বলছিলেন। আমি সবসময় কিন্তু ভুল ধরি। তার জন্যই আমি সেলিম ওসমান। আমি যেই ইতিহাস জানেন না, সেই ইতিহাস আপনি বলেন কেন? আগে আপনি নিজে পড়াশোনা করেন। তারপর ছাত্রদের সামনে বলেন। নারায়ণগঞ্জের ঐতিহ্য এই বাচ্চাদের শোনার দরকার নাই। আপনি যা বক্তব্য দিচ্ছিলেন, সেটা টেবিলে চলে। আপনি কি উন্নয়ন করেছেন? কি করতে চান? সেটা টেবিলের তলে। আমার কোমলমতিদের সামনে এটা চলে না। আজকে তারা এখানে এসেছে উৎসব করার জন্য।

তিনি আরও বলেন, আজকে আমাদের মনে হয়, সবচেয়ে বেশি প্রয়োজন ছিল গার্ডিয়ানদের এখানে বসার জায়গা করে দেওয়ার। আমি যখন গেইট দিয়ে ঢুকি, তখন আমি দেখি গার্ডিয়ানরা অসহায় অবস্থায় বাইরে বসে আছে। অনুষ্ঠান দরকার পড়লে দুইটা করা যেত, একবার বাচ্চারা একবার গার্ডিয়ানরা। এভাবে করা যেত। কারণ গার্ডিয়ানদের অনেক নালিশ আছে। আমার কাছে এসএমএসের মাধ্যমে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park