1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মহানগর আ.লীগের ১৭টি ওয়ার্ড কমিটির তালিকা প্রকাশ #১০ দিনের মধ্যে পূণার্ঙ্গ করতে না পারলে বাতিল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আ.লীগের আওতাধীন ১৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক’র নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম’র নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়ার্ড কমিটি গুলো অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহা ।এর আগে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতায় সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর গত বছরের ১৮ জুন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সংযুক্ত তালিকা মতে এসব ওয়ার্ড গুলো কমিটির অনুমোদন দেয়া হয়। তবে, তৎকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর স্বার্থে কমিটি প্রকাশ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় বলে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান।
অন্যদিকে, সম্মেলনের সময় ১২,১৪, ১৫ ও ১৮ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সম্মেলনস্থলে ঘোষনা দেওয়া হয়। এবং ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ও ২৬ নং ওয়ার্ডের সভাপতির নাম সম্মেলনস্থলে ঘোষনা দেওয়া হয়। বাকী ওয়ার্ডগুলিতে একাধিক প্রার্থী থাকায় দলীয় শৃঙ্খলার স্বার্থে কাউন্সিলরগণ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়কে সংশ্লিষ্ট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষনার দ্বায়িত্ব প্রদান করা হয় বলে জানা যায়। এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১নং থেকে ২৭নং ওয়ার্ড ভিত্তিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে। একই সাথে এই অংশিক কমিটিকে আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে। অন্যথায়, ওয়ার্ড কমিটি বাতিল করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park