1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আরও একটি সংসদীয় কমিটির সদস্য হলেন শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন। এর আগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তিনি। এ নিয়ে মোট তিনটি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন শামীম ওসামন।
তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না।

উল্লেখ্য, ৮ম শ্রেণিতে পড়াশোনা অবস্থায় ছাত্র রাজনীতি দিয়ে শামীম ওসমান শুরু করেন রাজনৈতিক বর্ণাঢ্য জীবন। পরর্বতীতে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্বিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী পরিবারের সদস্য শামীম ওসমান ১৯৯৬-২০০১ মেয়াদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এরপর ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park