1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নবীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএমের বিরুদ্ধে  দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মোঃ আব্দুল মজিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তবে এ প্রশ্ন এখন নবীগঞ্জ সাব জোনাল অফিস থেকে গ্রাহকদের সবার মুখে মুখে! তিনি দুর্নীতি-অনিয়মের রামরাজত্ব কায়েম করেছেন।
এমন নানা অভিযোগ উঠলেও তিনি থেকে যাচ্ছেন বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে স্থানীয় আকিজ সিমেন্ট কোম্পানি এবং দাসের গাঁও সহ বিভিন্ন শিল্প কারখানা থেকে মাসোহারা নিয়ে থাকেন। উচ্চ পদস্থ কর্মকর্তার ছত্রছায়ায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি।
এদিকে একাধিকবার বদলি হলেও অদৃশ্য ক্ষমতায় বদলি বাতিল করেন বারবার। এ কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কারণে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা।
জানা যায়, ২০১৯ সালে এজিএম (ও অ্যান্ড এম) পদে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নবীগঞ্জ সাব জোনাল অফিসের  যোগদান করেন এ কর্মকর্তা। যোগদানের পর থেকেই শুরু হয় গ্রাহকদের চরম হয়রানি। ভুতুড়ে বিল নিয়ে শত শত অভিযোগ থাকলেও এসব আমলে না নিয়ে উল্টো গ্রাহককে হয়রানি করার অভিযোগ আছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
একাধিক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন, নবীগঞ্জ বিদ্যুৎ অফিসে নতুন সংযোগ, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, লাইন অপসারণ, মিটার বিকল, মিটার পরিবর্তন, লোড বৃদ্ধিসহ বিভিন্ন সেবায় গ্রাহক ভোগান্তি চরম আকারে পৌঁছেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, আব্দুল মজিদ ২০১৯ সালে বিদ্যুৎ অফিসে যোগদান করেছেন। সে আসার পর থেকে অনিয়ম দুর্নীতি শুরু হয়েছে। সে বিভিন্ন শিল্প কারখানা এবং আকিজ সিমেন্ট কোম্পানি থেকে মাসোয়ারা নেয় এবং দাসের গাওঁ বিভিন্ন শিল্প গ্রাহকের সাবস্টেশন কন্ট্রাক নেয় এবং সিটিপিটি সহ কন্ট্রাক নিয়ে থাকেন। এছাড়াও নবীগঞ্জ জোনাল অফিস থেকে বদলি হলেও অদৃশ্য ক্ষমতায় বদলি বাতিল করেন বারবার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম আব্দুল মজিদ বলেন, এ ব্যাপারে আমি কোন কথা বলতে চাই না। আপনি আমার ডিজিএম সাহেব এর সাথে কথা বলেন।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আরিফুজ্জামান বলেন, ওনি খুব ভালো মানুষ, তিনি খুবই পরিশ্রম করেন। তার বিরুদ্ধে এরকম কোন অভিযোগ পাইনি। ৫ বছর ধরে তিনি এখানে কর্মরত রয়েছেন সরকারি ভাবে তিনি কী থাকতে পারবেন এমন প্রশ্নে তিনি বলেন, থাকতে পারবে কোন সমস্যা নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park