1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মাদ আবুল হাশিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনিছুর রহমানের সঞ্চালনায় “শহর  সম্মেলন’২৪” অনুষ্ঠিত হয়ে‌ছে।
শ‌নিবার সকা‌লে সংগঠ‌নের কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত এ স‌ম্মেল‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আব্দুস সোবহান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ইসলামী চেতনা এই জাতির শিকরে প্রোথিত আছে। ইনশাআল্লাহর চেতনা নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে। কিন্তু বর্তমান অবৈধ সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। দেশীয় বোধ বিশ্বাস ও সংস্কৃতি উঠিয়ে অপসংস্কৃতির প্রসার ঘটিয়ে ইসলামকে অপসারণের পাঁয়তারা করছে। সচেতন ও দেশপ্রেমিক মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ভিনদেশী চক্রান্ত হতে প্রিয় ভূখণ্ডকে রক্ষা করতে হবে।সম্মেলনে আ‌রো উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সেক্রেটারি আলহাজ্ব আব্দুর রহমান রোমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ মোস্তফা সরকার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মদ মোস্তফা তালুকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জিকরুল আমিন, ইসলামী  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি গাজী মুহাম্মাদ তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুহাম্মদ রিয়াদ হুসাইন, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ সোয়াইল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক রহমতুল্লাহ, প্রকাশনা ও দফতর সম্পাদক রুহুল আমিন, অর্থ ও কল্যাণ সম্পাদক আবু সায়েম, কলেজ সম্পাদক আলিফ রহমান,স্কুল সম্পাদক মুহাম্মদ আলভি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু সাঈদ সহ  বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার ২০২৪ সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হি‌সে‌বে গাজী মুহাম্মাদ তারেক হাসান, সহ-সভাপতি হি‌সে‌বে মুহাম্মাদ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক হি‌সে‌বে মুহাম্মাদ আব্দুস সালাম নির্বা‌চিত হন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park