1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

তাঁতী লীগের উদ্যোগে রিনা সাহার স্বরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

স্বর্গীয় রিনা সাহা স্মৃতিতে নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রæয়ারি) দুপুরে ফতুল্লা সস্তাপুর স্থানীয় যাত্রার মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত খেলায় ‘পিয়ারলেস ফয়সাল’ চ্যাম্পিয়ন ও রানাসআপ হয়েছে ‘ভেনামস হক’।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-এড: আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি এড. হান্নান আহমদ দুলাল, রবিউল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ হেনাসহ নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি এড: আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) বলেন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। রক্ষাকবচ শিক্ষা-খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এগুলি ভালোভাবে করতে না পারলে, নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে না। বর্তমান সরকার শিক্ষা-খেলাধুলার প্রতি বিশেষ নজর রেখেছেন। বাচ্চাদের খেলার মাঠের ব্যবস্থা করতে হবে। রিনা দি শুধু আমাদের বন্ধুদের দিদি নয়, তিনি অসাম্প্রদায়িক ব্যক্তি। রিনাদি ছিলেন, আমাদের বড় বোন, মায়ের মত। দিদি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে খুব স্নেহা করতেন। একজন বড় বোন ভাইদের প্রতি যে দায়িত্ব, তা তিনি পালন করেছেন। দিদির জন্য আপনারা খেলার আয়োজন করেছেন। শত কাজ ফেলেও চলে এসেছি। অনুষ্ঠানের আয়োজক নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দিদির আত্মার শান্তি কামনা করি। যারা টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park