1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে মাকে মাছ কাটতে দিয়ে শিশু অপহরণ ** সন্ধান দিলে মিলবে পুরস্কার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

রূপগঞ্জে অপহরণের ৪৮ দিনেও রায়হান নামে এক শিশুর খোঁজ মিলে নি। ২০২৩ সালের ২২ ডিসেম্বর রূপগঞ্জ তারাব এলাকার বরপা আড়িয়াব এলাকা থেকে ঐ শিশুকে অপহরণ করা হয়। একই বছরের ২৬ ডিসেম্বর অপহৃতের পিতা নূর আমিন নারী ও শিশু নির্যাতন আইনে বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৩/৭৯৭।

মামলা সূত্রে জানা যায়, রূপগঞ্জ তারাব এলাকার বরপা আড়িয়াব এলাকায় মাহাবুব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন ভাড়াটিয় নূর আমীন। তার ৪ মাস ২০ দিন বয়সী এক ছেলে সন্তান ছিল, যার নাম রায়হান। ২০২৩ সালের ডিসেম্বর মাসে একজন অজ্ঞাত মহিলা নূর আমীনের পাশের বাড়িতে ভাড়া থাকতে আসে। সেই মহিলা নূর আমীনকে ধর্মের ভাই বলে সম্বোধন করা শুরু করে ও পুরো পরিবারে সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ২০২৩ সালের ২২ ডিসেম্বর সকাল ১০ টায় সেই মহিলা নূর আমীনের বাসায় এক কেজি কাচকি মাছ নিয়ে আসে। সে নূর আমীনের স্ত্রীকে বলে তার বাসায় মাছ কাটার মত বটি নেই, তাই একটু মাছ কাটতে এসেছে। তখন নূর আমীনের স্ত্রী ওই মহিলাকে শিশু রায়হানকে দেখতে বলে নিজেই মাছ কাটতে চলে যায়। এই ফাঁকে ওই মহিলা শিশুকে নিয়ে পালিয়ে যায়।

এব্যাপারে রূপগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবীর হোসেন বলেন, এলাকার সিটি টিভি ফুটেজ থেকে অজ্ঞাত মহিলার ছবি সংগ্রহ করা হয়েছে। আমরা ওই মহিলাকে গ্রেপ্তারের চেষ্টায় আছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, যে শিশুর কিংবা আসামির সন্ধান দিবে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park