1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দ্বিগু বাবুর বাজারের মীর জুমলা সড়ক হকার ও অবৈধ স্থাপনার শেকল থেকে ‘মুক্তি’ পেল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

দীর্ঘ সময়ের পর হকার ও অবৈধ স্থাপনার শেকল থেকে মুক্তি পেল মীর জুমলা সড়ক। দ্বিগু বাবুর বাজারের পাশে থাকায় সড়কটিতে মাছ, মাংস ও সবজি ব্যবসায়ীরা পশরা বসিয়ে বছরের পর বছর কেনা-বেচা করে এসেছেন। একাধিক বার উচ্ছেদ অভিযান চালানো হলেও সড়কটি পুরোপুরিভাবে হকারদের দখলমুক্ত হয় নি, বরঞ্চ কিছু সময় যেতেই আগের রূপ ধারণ করে। একসময়ের ‘মুড়ির টিন’ খ্যাত যান এ সড়কে অনায়াসে চলাচল করেছিল। কিন্তু হকারদের দখলের কারণে যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীরা হাটার জায়গাটুকু পায় নি। এছাড়াও সড়কে সবজি ও মাংসের উচ্ছিষ্ট ফেলে রাখায় দুর্গন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে।

নগরীতে হকার ও যানজট নিরসনে গোল টেবিল বৈঠকে নানা সিদ্ধান্তে একমত পোষণ করেন এনসিসির মেয়র, সংসদ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। যার ফলে মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) মীর জুমলা সড়ককে হকাদের শেকল থেকে মুক্ত করার লক্ষে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আমির খসরুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা একাট্টা হয়ে অভিযান পরিচালনা করেন। সড়কটি আবারও চলাচলের উপযুক্ত হওয়ায় অভিযানে সংশ্লিষ্ট সকলের প্রশংসা করছে নগরবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park