1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মীর জুমলা সড়কে প্রশাসনের উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

জনপ্রতিনিধি-প্রশাসনের গোল টেবিল বৈঠকে মেয়র-এমপি-ডিসি সড়কে হকার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে একমত পোষন করেন। বৈঠকের পরে এবার নগরীর মীর জুমলা সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ ফেব্রæয়ারি) সকালে শহরের দ্বিগু বাবুর বাজার এলাকার মীর জুমলা সড়ক থেকে অবৈধ হকার ও বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আমির খসরুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। অভিযানে পুলিশ সুপার গনমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জে জনপ্রতিনিধিসহ সকলেরই ঐক্য মতে, যানজট, অবৈধ স্ট্যান্ড, হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। তারই প্রেক্ষিতে গত তিনদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা উচ্ছেদে কাজ করছে প্রশাসন। ধারাবাহিকতায় মীর জুমলা সড়কটি থেকে আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
প্রসঙ্গত, শনিবার (৩ ফেব্রæয়ারি) নগরীতে হকার ও যানজট নিরসনে গোল টেবিল বৈঠকে বসেন এনসিসির মেয়র, সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে নগরীর হকার এবং যানজট মুক্ত নগরী বাস্তবায়নে নিজ নিজ মতামত পোষন করেন তারা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park