1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে।
মঙ্গলবার বিকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটি গাজীপুর জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেন। পরে জেলা প্রশাসক দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেন। দ্বিতীয় পর্বের আয়োজকরা প্রস্তুতি কাজ শুরু করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান, প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন এবং দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির শীর্ষ জিম্মাদার প্রকৌশলী খান মোহাম্মদ মুহিবুল্লাহ, আব্দুস সালাম, রেজাউল করিম, মাওলানা আব্দুল্লাহ, হারুনুর রশিদ, মো. সায়েম, হাজী মনির প্রমুখ।
এর আগে শহীদ আহসান উল্লাহ স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ইজতেমা ময়দানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনী ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।
আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৭তম আসর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park