1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বদলে যাওয়া নারায়ণগঞ্জ উপহার দিয়ে ইতিহাস গড়ার হাতছানি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে যে উদ্যোগ নেয়া হয়েছে তাকে দলমত নির্বিশেষে সকল নারায়ণগঞ্জবাসী সাধুবাদ জানাচ্ছে। নগরবাসীর দীর্ঘদিনের চাওয়া হকার মুক্ত ফুটপাত আর অবৈধ পরিবহন মুক্ত সড়ক। নানাভাবে নানা সময়ে উদ্যোগ নেয়া হলেও জনমতের প্রতিফলন ঘটানো যায়নি। কিন্তু এবার নারায়ণগঞ্জের পাঁচ জন গুরুত্বপূর্ন ব্যক্তি তাদের অবস্থান থেকে শতভাগ একমত হয়ে শহরকে যানজটমুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন এবং তা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ঘোষনা দিয়েছেন। এই ঘোষনা বাস্তবায়ন করতে পারলে তারা নারায়ণগঞ্জের ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে বিশ্বাস সমগ্র নারায়ণগঞ্জবাসীর।

ঘটনার বিবরনে প্রকাশ, গত শনিবার নারায়ণগঞ্জের যানজট ও হকার ইস্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়। সেখানে সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক ও নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু শহরকে যানজট মুক্ত রাখতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করবেন এবং কোনো প্রকার অবৈধ যানবাহনের শহরে প্রবেশ করতে পারবে না বলে ঘোষনা দেন।

শনিবার ঘোষনা দেয়ার পর থেকে গত দুদিন যাবত নারায়ণগঞ্জের যানজট অনেকটাই দুর হয়ে গেছে। অভিযুক্ত মৌমিতা পরিবহনের কোনো বাস শহরে ঢুকেনি গত দুদিন। শহরের প্রাণকেন্দ্রে চাষাঢ়ার আশেপাশের অবেধ সিএনজি ষ্ট্যান্ডগুলোও আর দেখা যাচ্ছে না। ফুটপাতে হকারও কমে গেছে। দিনের পর দিন যানজটে নাকাল হওয়া নারায়ণগঞ্জবাসীর মনে তাই স্বস্তি ফিরে এসেছে। তারা এখন এর সুফলটা দীর্ঘমেয়াদী করতে দায়িত্বপ্রাপ্ত পাঁচজনের দিকে তাকিয়ে আছেন। নারায়ণগঞ্জবাসীকে স্বস্তিতে পথচলার সুযোগ করে দিয়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এখন মেয়র, এমপি, ডিসি ও এসপির সামনে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park