1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নাসিক ১৪নং ওয়ার্ডে মরহুম মহিউদ্দিন প্রধানের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নাসিক ১৪ নং ওয়ার্ডে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় প্রায়ত কমিশনার মহিউদ্দিন প্রধানের ১৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে মরহুমের পরিবার। রবিবার (৪ ফেব্রয়ারী) দিনব্যাপি নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে নিজেদের প্রিয় কমিশনারকে স্মরণ করেছে নাসিক ১৪ নং ওয়ার্ডের ডি.এন রোড নন্দীপাড়া এলাকাবাসী।

দিনব্যাপি কর্মসূচীর মধ্যে মরহুম মহিউদ্দিন প্রধানের রুহের মাগফিরাত কামনায় সকালে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম পড়ানো হয়। পরে সকাল ৯টায় নাসিক ডিএন রোড নন্দীপাড়া এলাকার যুবসমাজের উদ্যোগে ১৪নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলারের কার্যাললয়ের সামনে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এছাড়াও বাদ আসর ডিএন রোড নন্দীপাড়া এলাকার বায়তুল মাহফুজ জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে এলাকাবাসী। উক্ত দেয়াা মাহফিলে প্রায় দেড় হাজার এলাকাবাসী অংশগ্রহন করে প্রায়ত কমিশনার মহিউদ্দিন প্রধানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মরহুমের বড় ভাই নাসিক ১৪নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, নাসিক ১৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শুক্কুর আলী, খাজা রহমান, এস এম সিরাজুল ইসলাম, সিরাজ, মিলন, মামুন, কাওছার, বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মরহুম মহিউদ্দিন প্রধানের দুই পুত্র দর্পন প্রধান ও অর্পন প্রধান এবং কাউন্সিলর শফিউদ্দিন প্রধানের পুত্র পবন প্রধান সহ তাদের বন্ধুমহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park