1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

পুলিশকে সেলিম ওসমান………… ‘স্ট্যান্ড সড়ায় দেন, নোটিশ দেন ফুটপাতে দোকান বসানো যাবে না’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, সোনালী ব্যাংকের মোড়ে বেবি স্ট্যান্ড হয়ে আছে। আপনারা (পুলিশ) কি চাইলে পারবেন না যে, এই স্ট্যান্ড থাকবে না, রাইফেল ক্লাবে অবৈধ স্ট্যান্ড থাকবে না। আপনারা তা না পারলে, তাইলে নারায়ণগঞ্জে পুলিশ থাকার লাগবে না। আপানারা ঘুমান, আমরা বের হবো। আমরা যদি বাইরে যাই অমুকের লোক, তমুকের লোক আসছে এমনটা হবে। আপনারা (পুলিশ) গিয়ে স্ট্যান্ড সড়ায় দেন। তারপর নোটিশ দেন এখানে ফুটপাতে দোকান বসানো যাবে না। ওরা কোথায় যাবে এটা নিয়ে মাথা ঘামানোর বিষয় না, ওরা কোথাও না কোথাও যাবে। আল্লাহর দুনিয়া চলবে। আমাদের নারায়ণগঞ্জ পাটে ভরপুর ছিল। পাট ছাড়া মানুষ বাঁচতে পারবে না এটার বাইরে কেউ কখনও চিন্তাও করতে পারে নি। লক্ষ লক্ষ শ্রমিক ছিল, পাট বন্ধ হওয়ায় কি তারা না খেয়ে মারা গেছে। শেখ হাসিনার সরকারে কেউ না খেয়ে মরবে না।’

শনিবার (৩ ফেব্রæয়ারি) নগরীর প্রেস ক্লাব ভবনে গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ও সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আফজাল হোসেন পন্টি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।

সেলিম ওসমান বলেন, মানুষ আজকে জুয়ার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ফুটপাত নিয়ে। ফুটপাতের দায়িত্ব আমি পুলিশের কাছে দিলাম না। বাস কয়টা আছে সেই হিসেব দেন। কার বাস কয়টা আছে। এই টেম্পোটা কার তা বের করেন। সকাল থেকে আমি চেষ্টা করেছি এই স্ট্যান্ডটা, ওই স্ট্যান্ডটা কার দায়িত্বে কিন্তু কমিশনার সাহেবরা তা বলতে পারে না।এলাকাবাসী বলতে পারে না, পুলিশ বলতে পারে না। আরে ভাই সমস্যার সমাধান কিভাবে হবে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেছেন, কাজের জন্য টাকা লাগলে সরকার থেকে টাকা আনবেন। আমরা বসি, টাকা আনলে তো আর খেয়ে ফেলবো না। আসুন আমরা বসি, একসাথে মিলে কাজ করি। ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিতে থাকবে।

তিনি বলেন, আমাদের এসপি (ভারপ্রাপ্ত) মহোদয় মনক্ষুন্ন হয়েছেন। আমিও মনক্ষুন্ন হয়েছেন। কিন্তু প্রশাসনকে প্রশাসনের মতোই চলতে হবে। প্রশাসন বাইরে গিয়ে ‘এরা কোথায় যাবে, কোথায় শুবে’ এটা বলতে পারে না। একটা মানুষকে সুযোগ দিয়ে হাজার মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের নারায়ণগঞ্জবাসীর স্বজন প্রীতি একটু বেশি আছে। চোখের পর্দাটা যদি উল্টানো না যায়, কোন উন্নয়নের কাজ করা যাবে না। কঠোর থেকে কঠোর হতে হবে। ট্রাফিকের দায়িত্ব পুলিশের হাতে। তবে প্রশ্ন ফুটপাতের ব্যবস্থা কার দায়িত্ব। কারা ফুটপাত চালায়। এখন ফুটপাত না, পাশের রাস্তাটাকেও দখল করা হয়েছে। কারা এই দখলকারী। এরা নারায়ণগঞ্জের কোন বাসিন্দা না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আমাদের একসাথে হতে হবে। তাইলে একটা ফুটপাত দখল থাকবে না। এতে করে মাদক থাকবে না, ইভটিজিং থাকবে না। এখানে কোন রাজনীতি থাকবে না। রাজনীতি একটাই, নারায়ণগঞ্জে চলা-ফেরা সহজ করতে হবে।

তিনি আরও বলেন, পাগলার রাস্তা আমরা ব্যবহার করতে পারি না। ঢাকা-নারায়ণগঞ্জের পুরোনো এই রাস্তাটি আমরা ব্যবহার করতে পারি না। এর বাম পাশে ও ডান পাশে কি দোকান আপনি না পাবেন। সেখানে আবার জায়গাটা ট্রাক স্ট্যান্ডের। ওখানে একটা বাস চলে বোরাক। ওইটার মালিকের নাম কি। কেন বোরাক বাসটি ওইখানে থাকবে।

গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবিরসহ জনপ্রতিনিধি ও সকল শ্রেণীপেশার মানুষ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park