1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

হকার মুক্ত করায় আমার থেকে কোন বাধা আসবে না: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, হকার মুক্ত করার দাবি মেয়র বেশ কিছু দিন ধরেই করছে। কিন্তু আমি হকারদের পাশে কারণ গরিব মানুষরা যাবে কোথায়। কিন্তু এই কথা যদি আমি বলতেই থাকি তাহলে সমস্যার সমাধান হবে না। হকার মুক্ত করতে হলে আমার তরফ থেকে কোন বাধা আসবে না। কিন্তু যে নিয়ম করা হবে সেটা সবার জন্য নিয়ম করা হবে শুধু একটা অংশের জন্য না।
শনিবার (৩ ফেব্রæয়ারি) প্রেস ক্লাব ভবনে নগরীর যানজট ও ফুটপাত দখল সমস্যা সমাধানের এক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ও সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আফজাল হোসেন পন্টি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম।
হকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ইজিবাইক স্টেশনগুলোকে আজকে উঠিয়ে দিলে তারা হয়তো সোনারঁগা বা ফরিদপুর চলে যাবে। কিন্তু যারা হকার আছেন তাদের না করে দিলে তাদের যাবার জায়গা নেই। হকারদের বসতে না দেওয়াটা কোন সমাধান না। তবে যেহেতু সেলিম ওসমান সাহেব এবং মেয়র আইভী চাচ্ছেন নারায়ণগঞ্জে কোন হকার না থাকুক, তাহলে আমার তরফ থেকে কোন বাঁধা থাকবে না। কিন্তু কথা হচ্ছে হকার মুক্ত করতে হলে পুরোটাই মুক্ত করতে হবে। এখানে যেন কোন পক্ষপাতিত্ত না করা হয়। আমি এক এলাকায় থাকতে দেবো অন্য এলাকায় থাকতে দেবো না এটা হবে না।

গোল টেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. শামসুল কবিরসহ জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park