1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শামীম ওসমানে পর এবার মৃত্যুর সংবাদ দিলেন মেয়র আইভী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে ভাই-বোনের রাজনীতির উত্তর-দক্ষিন বহুল আলোচিত। জেলার বাহিরেও আছে প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী নানা আলোচনা-সমালোচনা। নানা ইস্যুতে নারায়ণগঞ্জের সংবাদ মাধ্যমে শীর্ষ শিরোনামে থাকেন এই ভাই-বোন। দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে পরবর্তী সময়ে বিভিন্ন সভা সমাবেশে এমপি শামীম ওসমান নিজের মৃত্যুর সংবাদ দিয়েছেন। মৃত্যুকে সহজভাবে মেনে নিয়ে ভালো কাজ করার অঙ্গিকার করেছেন। এবার সেই একই সুরে কথা বলতে শোনা গিয়েছে শামীম ওসমানে বোন খ্যাত মেয়র সেলিনা হায়াৎ আইভীর মুখে।

সর্বশেষ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছিলেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার পরিবারের সদস্যরা এই বয়সেই চলে গেছেন। আমার বয়স ৬২ বছর ৯ মাস। যেকোনো সময় আল্লাহর ডাক আসতে পারে। তাই আল্লাহকে খুশি করে যাওয়া উচিত। প্লিজ আমাকে কাজ করার সুযোগ দিন। মানুষ মাত্রই ভুল হয়। আমি কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিয়েন। মৃত্যুর পরে যেন সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করে মানুষ, এটিই আমার চাওয়া।

অপর দিকে, শুক্রবার বন্দর উপজেলায় আয়োজিত এক সাংস্কৃতিক কর্মী ও সূধীজনের মিলন মেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ছোট বেলায় দারিয়াবান্ধা খেলাসহ নানা রকমের খেলা খেলতাম। এখন অনেক মিস করি। আমি খুব বেশী সাতার কাটতে পছন্দ করতাম। এইজন্য পানি দেখলে আমার নামতে ইচ্ছা করে। সেই পরিবেশ আর এখন নেই। সেই পরিবেশ আমি কিভাবে ফেরত দিবো। সে পরিবেশ ফেরত দিতে গিয়ে কখনো খাল কাটতে যাই, মাঠ বানাতে যাই। বিভিন্নভাবে জায়গা উদ্ধার করে কাজকর্ম করতে চাই। মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি তো আছেই। আমি যখন থাকবো না, তখন হয়তো এগুলো মনে রাখবেন। আমার মনে মাঝে মাঝে মনে হয়, আমি হয়তো বেশীদিন বাচঁবো না খুব তারাতাড়ি মারা যাবো। কারণ ইদানিং কাজের এতবেশী চাপ, আমি নিজেও ক্লান্ত হয়ে যাই। এদিকে, ভাই সংসদ সদস্য শামীম ওসমান ও বোন মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্য নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলছে। তাদের এমন বক্তব্য গুরুত্ব নিয়ে গ্রহন করছে নারায়ণগঞ্জবাসী।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park