1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নির্বাচন নিয়ে যাতে গন্ডগোল না হয়……………. সেলিম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেছেন, সামনে একটা নির্বাচন আছে, এই নির্বাচন নিয়ে অনেকেই অস্থির হয়ে থাকে। আমি সবার কাছে অনুরোধ করবো ধৈর্য্য ধারণ করার জন্য। আর নির্বাচন নিয়ে যাতে আমাদের মধ্যে কোন রকম গন্ডগোল না হয়। আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারি অথবা সবাই নির্বাচন করতে পারি। এতে এলাকার মানুষের ভালো হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) বিকালে বন্দর উপজেলার ফরাজীকান্দা নাসিম ওসমান সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায়,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের মালিকানাধীন ‘প্রধান ফিলিং স্টেশন’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান আরও বলেন, আজকে কোন জনসভা হয়নি, তাই বক্তব্য দেয়ার প্রয়োজন মনে করিনি। তবুও এতো মানুষ আজকে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দ্যেশে বলবো এটা একটা এই এলাকার উন্নয়ন। প্রধান ফিলিং স্টেশনটা যাতে ঠিকঠাক মতো চলে ও কোন বিপদ আপদ না হয় এবং সুন্দরভাবে যাতে দেলোয়ার প্রধান ব্যবসা করতে পারে। আমরা যাতে সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park