1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে তিস্তা নিয়ে আলোচনার ব্যাপারে আশাবাদী ঢাকা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকা আশা করেছে, আগামী সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের প্রথম দ্বিপাক্ষিক দিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষরের বিষয়ে অমীমাংসিত ইস্যু আলোচনা হবে। আজ সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন দিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা হবে। আমরা আশা করছি, এ সময় তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হবে।’
পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তার প্রথম দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। সাবরিন বলেন, সফরকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, সংযোগ ও জ্বালানি সহযোগিতা এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) সাম্প্রতিক সীমান্ত হত্যাকান্ডের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে।
বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে একযোগে কাজ করবে বলেও জানান মুখপাত্র।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park