1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুইস প্রেসিডেন্ট ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড এবং ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইস রাষ্ট্রপতি বলেন, ‘সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেট পূরণে আপনার সাফল্য কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘আমি আপনার দেশ ও জনগণের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য আমার শুভ কামনাও জানাতে চাই।’ সুইস রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে আমি নিশ্চিত যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, বহুপাক্ষিকতাবাদ এবং জাতিসংঘের চার্টারে অন্তর্ভুক্ত সার্বজনীন নীতিগুলোর মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার একটি শান্তি ও সমৃদ্ধির বিশ্বের দিকে প্রয়াসের ক্ষেত্রে আমাদের সেরা কম্পাস হিসাবে বিদ্যমান রয়েছে।’
সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি বলেন, ‘আমি আস্থাবান যে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশকে যে বন্ধুত্বের বন্ধন বেঁধে রেখেছে তা ভবিষ্যতে আরও নিবিড় হতে থাকবে।’
অপর এক বার্তায় ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’ সেপ্টেম্বরে নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ আনন্দের ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সবুজ উত্তরণের বিষয়ে আমাদের আলোচনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকার দেখে আমি খুবই উৎসাহিত।’ মেটে ফেদেরিকসেন বলেন, ‘ডেনমার্ক বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আমি আশা করি, আপনার নতুন মেয়াদ অগ্রগতি, সমতা, শক্তিশালী গণতন্ত্র মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে।’ তিনি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমার সরকার আমাদের দেশের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে এবং একসাথে টেকসই প্রবৃদ্ধি ও এর বাইরে সাফল্যের নতুন উচ্চতা অর্জন করতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park