1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নগরীতে পুলিশের বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

নগরীতে বিএনপির ডাকা কালো পতাকা মিছিল পন্ড করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ৩ টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজ বন্দীদের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে এক কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদ্য কারামুক্ত সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ মিছিল শুরু হতে নেয়। সে সময় পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কালো পতাকা ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তা-ধোস্তি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থান ত্যাগ করে বালুর মাঠ এলাকায় গিয়ে মিছিল বের করে।
এ ব্যাপারে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি থামাতে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজ-বন্দীদের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহার, ৭ তারিখের নির্বাচন বাতিল করে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। এটি একটি শান্তিপূর্ণ মিছিল। কিন্তু আমাদের দাবি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সহ্য করতে না পেরে পুলিশ দিয়ে আমাদের বাধা দেয়। পুলিশের কর্মকর্তারা এসে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়। দেশে অবস্থা এমন হয়েছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের পর্যায়ক্রমে অধিকার হরণ করে নেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা অবিলম্বে বেগম খালেদাসহ সকল রাজবন্দীর মুক্তি চাই, দ্রব্যমূল্যে যাতে ক্রয়সীমার মধ্যে আসে এবং ৭ তারিখের নির্বাচন বাতিল করে তত্ত¡াবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন করার দাবি জানাই।
সদ্য কারামুক্ত মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা প্রস্তুতি নিয়ে দুপুর সোয়া ৩টার দিকে মিছিল করার চেষ্টা করি। এ সময় সদর থানার ওসি তদন্ত সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা আমাদের মিছিল করতে বাধা দেয়। সেই সাথে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park