1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তান ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।
গ্রুপ-এ’তে ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে যথাক্রমে  আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে  গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার টিকিট পায় বাংলাদেশ।
যুব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে খেলা ১৬ দলের মধ্যে ১২টি দল সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ছয় দলের  গ্রুপ-১এ আছে বাংলাদেশ। কিন্তু প্রতিটি দল খেলবে ২টি করে ম্যাচ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত ও আয়ারল্যান্ড। সুপার সিক্সে ‘এ’ গ্রুপের তিন দলের সাথে গ্রুপ-১এ থাকবে ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
এজন্য ঐ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পাকিস্তান ও তৃতীয় স্থানে থাকা  নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আগামীকাল থেকে শুরু হবে সুপার সিক্স। ৩১ জানুয়ারি ব্লুমফন্টেইনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সুপার সিক্সের গ্রুপ-২এ আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park