1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মনোবল হারায়নি নারায়ণগঞ্জ বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধাক্কা সামলে উঠে ফের আন্দোলনের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন পরবর্তী সময়ে দেয়া দলের প্রথম কর্মসূচিতে ঢাকায় কালো পতাকা মিছিলে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। একাধিক মামলা মাথায় নিয়ে তারা রাজধানীর পল্টন ময়দানে হাজির হয়েছিলেন দলের ডাক শুনে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নেতাকর্মীদেও সরব উপস্থিতি প্রমাণ করেছে শত হামলা মামলায়ও মনোবল হারায়নি নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।

জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশী অভিযান শুরু হয়। নেতাকর্মীরা তখন লুকিয়ে ঢাকা চলে যান কিন্তু ঢাকার মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরদিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। ২৯ তারিখ হরতালের পর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির পালন করে তারা। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ টির উপরে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলা হামলার ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সেই যে ২৮ অক্টোবরের আগে ঘর ছেড়েছিলো, আর তাদের ঘরে ফেরা হয়নি। গত ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতাকর্মী।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব সাহেদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সম্ভাব্য আহবায়ক সহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকসহ প্রায় প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধেই রয়েছে একাধিক নাশকতার মামলা। এদের মাঝে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বেশ কিছু নেতাকমী জেলখানায় বন্দি আছেন।

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রথম রাজপথের কর্মসূচি ঘোষনা করেছিলো বিএনপি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছিলো তারা। কর্মসূচি ঘোষনার পর থেকেই আদৌ কর্মসূচি সফল হবে কিনা এ নিয়ে নেতাকর্মীদের মাঝে কৌতুহল দেখা দিয়েছিলো। কিন্তু ২৭ জানুয়ারি ঢাকায় নেতাকর্মীদেও সতস্ফুর্ত অংশগ্রহন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park