1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শামীম ওসমানের অভিযোগের জবাবে……… ডিসির ‘নো কমেন্টস’** ফোন ধরেননি এসপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে সাংসদ শামীম ওসমানের অভিযোগের জবাব দেননি ডিস এসপি। এ বিষয়ে জানতে ফোন করলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন ‘নো কমেন্টস’ আর একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এদিকে গত ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জের জেলা প্রশাক ও পুলিশ সুপারের সমালোচনা করেন এবং তাদেও বিরুদ্ধে সংসদে নালিশ দিবেন বলেও হুঁশিয়ারি দেন। শামীম ওসমানের এই বক্তব্যের পরে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। এর আগে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার বর্তমান ডিবি প্রধান হারুন উর রশিদেও সাথেও মত বিরোধ লক্ষ্য করা গিয়েছিলো। সেই একইভাবে আবারো নারায়ণগঞ্জের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন আওয়ামীলীগের প্রভাবশঅলী এই সংসদ সদস্য। এর নেপথ্য কারন নিয়ে তাই সকল মহলে চলছে জল্পনা কল্পনা।

উল্লেখ্য, শনিবার (২৭ জানুয়ারি)নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও ভূমিদস্যুতা বন্ধে আয়োজিত সমাবেশ উপস্থিত না হওয়ায় তাদের সমালোচনা করেছেন তিনি।

তিনি বলেন স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপারকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। এরপরও তারা কেন আসেননি, তা সংসদের প্রথম অধিবেশনেই সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চাইব। মনে রাখবেন, আমার নাম শামীম ওসমান। আমি কারও দয়ায় চলি না।

নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, অনেকেই অনেক কিছু করেন, আমরা সব দেখি। নারায়ণগঞ্জের টাকা ধরা পড়ে যাত্রাবাড়ীতে আর কেস দেখান ফতুল্লাতে। সাংবাদিকরা আমাদের অনেক কিছু জানান। আমাদের নারায়ণগঞ্জ আমরাই ঠিক করবো। এখানে উপস্থিত অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ডিসি, এসপি কেন আসেননি।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park