1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

প্রশাসনের সদস্যরা আসেনি কেন এ প্রশ্ন পার্লামেন্টের অধিবেশনে তুলবো :শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

নাগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার রাজনৈতিক জীবনে এত বিব্রত কোনোদিন হইনি। আমার ছোট বোন আইভীর মতো আমি সরাসরি প্রশাসনকে কিছু বলতে পারবো না । উনি বলে ফেলেন। কিছুদিন আগে বলেছেন, প্রশাসন ওখান থেকে টাকা কামায়।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে আয়োজিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রত্যাশার আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এর আগে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন, এখানে মাদকের বিরুদ্ধে অনুষ্ঠান যা প্রশাসনের করা উচিত। তারা করেনি আবার আসেওনি। কেন আসেননি তারা তার জবাব চান বক্তারা এবং এ ব্যাপারে শামীম ওসমানের পদক্ষেপ চান তারা।
তিনি আরও বলেন, আমি অনেক আগেই ডিসি অফিসে জানিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছিল। নির্বাচনের আগে কোন প্রশাসনের কর্মকর্তাকে ফোন দেই নাই। নারায়ণগঞ্জে যারা আছেন তাদের মনে রাখতে হবে, আমার নাম শামীম ওসমান। আমি কাউকে ডরায় চলি না, আমি কারো দয়া দাক্ষিণ্যে চলি না। আমি রাজপথে তৈরি হওয়া মানুষ রাজ পথেই শেষ হবো। প্রশাসনের সদস্যরা আসেনি কেন এ প্রশ্ন পার্লামেন্টের অধিবেশনে তুলবো। যারা জনগণের চাকরি করতে নারায়ণগঞ্জে এসেছেন তারা এখানে আসেনি কেন। শামীম ওসমান বলেন, আমি তাদের দাওয়াত দিয়েছি। সরকারটা আওয়ামী লীগের। প্রশাসন আসেনি। আমি কী বলে তাদের মনের জোর বাড়াবো। আমি আনোয়ার ভাইকেও বলেছি, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। আমার ছোট বোন আইভী হয়তো ব্যস্ত। আমি বলতে চাই সবাই আসুন। একসঙ্গে বসে একত্রে সুন্দর নারায়ণগঞ্জ রেখে যাই।
তিনি আরও বলেন, আমি মাথা নত করার মানুষ না। অনেকে অনেক কিছু করেন আমরা দেখি। টাকা ধরা পড়ে যাত্রাবাড়ী, মামলা হয় ফতুল্লা। এগুলো বলতে চাই না। হতাশ হবেন না। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করবো। নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্ন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সমরপাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, জার্নালিস্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ইয়ান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ বিভিন্ন শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park