1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

‘ক্লিন না.গঞ্জ’ গড়তে আজ শামীম ওসমানের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

ইসদাইরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং এর বিরুদ্ধে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। সভাটি সম্পূর্ণ অরাজনৈতিক, যা সমাজের উন্নয়নের জন্য করা হচ্ছে। গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান নারায়ণগঞ্জ-৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বার্তায় শামীম ওসমান জানান, সভাটির উদ্দেশ্য: এ সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং যে ব্যাধি ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে জনগণ ও সমাজকে সোচ্চার করে তোলা। আপনার অংশগ্রহণ ও পরামর্শ এ সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সকলে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করুন ও সমাজে ছড়িয়ে পড়া এই ব্যাধি প্রতিরোধে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করুন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব লাভ করার পর নারায়ণগঞ্জকে ‘ক্লিন’ করার প্রতিশ্রতি নিয়েছেন শামীম ওসমান। সোমবার (১৫ জানুয়ারি) সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে এই মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, ইভটিজিং দূর করবো। আমি আল্লাহর কাছে কমিটমেন্ট করেছি, মাদক নির্মূল করতে হবে। আমি একটি ক্লিন নারায়ণগঞ্জ গড়তে চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park