ভরা মৌসুমে বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও ফের লাগামহীন সবজির দাম। ৬০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই বললেই চলে। মৌসুম শুরু হলেও কিছুতেই কমছে না আলুর দাম। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি ও পেঁয়াজের দাম।
এছাড়াও শাকের মধ্যে সরিষা শাক আঁটি ১৫ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মূলার শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা আঁটি বিক্রি হচ্ছে। তবে বাজারে দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে প্রচুর নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ প্রচুর থাকলেও কমছে না দাম। ভরা মৌসুমেও হলেন্ডের আলু ৫০-৫৫ টাকা, দেশি আলু ৭০-৮০ টাকা, পেঁয়াজ ৮০-৯০ টাকা, রসুন ২৬০-২৮০ টাকা, আদা ২০০-২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেলাপিয়া ২০০-২২০ ও পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা। যা গেল সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে। অন্য মাছের মধ্যে মাঝারি ও বড় আকারের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছের দাম প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। এছাড়াও ৬০০ টাকার নিচে নেই পাবদা, টেংরা, কই, বোয়াল, চিতল, আইড় ও ইলিশ মাছ। মাছ যত বড় তার দাম ততো বেশি দামে বিক্রি হচ্ছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ