1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিএনপির কালো পতাকা মিছিলে যোগদানে প্রস্তুত না.গঞ্জের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং এক দফা দাবিতে আগামী ২৭ জানুয়ারি ঢাকার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ২১ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে ২৬ জানুয়ারি সব জেলা শহরে মিছিলের ডাক দেন তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতার মুক্তি, সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সংসদ ভেঙে দেওয়ার দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
এদিকে, কর্মসূচীতে অংশ নিতে বেশ আগ্রহ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা-মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচীকে ঘিরে প্রস্তুতিও নেওয়া শেষ হয়েছে।
এব্যাপারে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন বলেন, ২৭ জানুয়ারিতে নয়াপল্টনে নারায়ণগঞ্জ জেলা-মহানগরে বিএনপির নেতাকর্মীরা যোগদান করবেন। ঐদিন দুপুর ২টায় আমরা সবাইকে নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো। এই কর্মসূচীকে নিয়ে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। থানা থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক নেতাকর্মীদের মাঝে যোগাযোগ হয়েছে। ইনশাল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই দিন কালো পতাকা মিছিলে অংশ নেব।
এ বিষয়ে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন বলেন, ২৭ জানুয়ারি ঢাকার নয়াপল্টনে কালো পতাকা মিছিল কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচীতে নারায়ণগঞ্জ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করবেন। ইনশাল্লাহ, নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ গ্রহণ করবে এবং কালো পতাকা মিছিল সফল করবে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park