1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

উপজেলা নির্বাচনের বাতাস বইছে বন্দরে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

সবেমাত্র উৎসবমুখর পরিবেশে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবের আমেজ শেষ হতে না হতেই এবার আসছে উপজেলা পরিষদ নির্বাচন। সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনেও প্রার্থী দেবে না বিএনপি। এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই তারা অংশ নেবে না। যারা প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহন কা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

তবে, নির্বাচনে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের অভ্যন্তরে ব্যাপক তোড়জোর লক্ষ করা যাচ্ছে। বন্দর উপজেলায় অন্তত ৮ জন প্রার্থী মাঠে নামছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে দলীয় মনোয়নের জন্য তাদের লড়াই শুরু হচ্ছে। দল থেকে মনোনয়ন না পেলে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে।

সুত্র মতে, এই উপজেলায় প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান মাসুম হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন।

প্রার্থীদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, সম্ভাব্য এই আট প্রার্থীর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন। কেননা, দীর্ঘদিন ধরে মুছাপুর ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো বিপদে আপদে বন্দর উপজেলাবাসীর পাশে ছিলেন। করোনাকালে সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি নিজের ব্যক্তিগত অর্থায়নেও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর উপহার পৌছে দিয়েছেন।

এছাড়া, বন্দর উপজেলাটি নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাভুক্ত হওয়ায়, বর্তমান এমপি একেএম সেলিম ওসমানের পছন্দের প্রার্থী অন্যদের চেয়ে স্বাভাবিকভাবেই কিছুটা এগিয়ে থাকবে। সেক্ষেত্রে এই আট প্রার্থীর মধ্যে সেলিম ওসমানের পছন্দের তালিকায় মাকসুদ চেয়ারম্যানের নাম বরাবরই থাকে প্রথম সারিতে। সবদিক বিবেচনায়, উপজেলাটিতে চেয়ারম্যান হিসেবে স্থানীয় এমপি ও স্থানীয় জনগনের কাছে মাকসুদ হোসেনই প্রথম পছন্দ বলে দাবি এলাকাবাসির।

যদিও নির্বাচনে প্রার্থীতার বিষয়ে এখনই মুখ খুলতে রাজী নন মাকসুদ হোসেন। তবে, তার ঘনিষ্ঠ সুত্রের দাবি, বন্দরের সাধারণ মানুষ ও রাজনীতিবীদদের প্রায় সকলেই বন্দর উপজেলার পরবর্তী চেয়ারম্যান হিসেবে মাকসুদ হোসেন দেখতে চায়। এ লক্ষ্যে সাধারণ মানুষ ও রাজনীতিবীদরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাঢোল। আগামী মার্চে এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। স¤প্রতি জেলা অপরাধ প্রতিরোধ বিষয়ক এক সভায় এ তথ্য দেন তিনি। সেই হিসেবে ফেব্রæয়ারিতেই সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনও প্রথম ধাপের নির্বাচন রোজার ঈদের আগেই করতে চায় বলে ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park