1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে গাঁজা ও বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মোর্শারফ হোসেনের শুভেচ্ছা মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি মহানগর কৃষকদলের সাধারন সম্পাদকসাইফুদ্দিন মাহমুদ ফয়সালের মে দিবসে ঢাকায় সভা সফল করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের ব্যাপক প্রস্তুতি মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষদের প্রতি মাসুম প্রধানের শুভেচ্ছা ও সালাম মাসুম প্রধানসহ গোদনাইলের নেতাদের নামে ফেক আইডি দিয়ে অপপ্রচারে // ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ এর বিরুেেদ্ধ ঐক্যবদ্ধ বিএনপি ও ব্যবসায়ী নেতারা লৌহজংয়ে মশক নিধনে জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন লৌহজংয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান লৌহজংয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাদীকে হত্যা চেষ্টায় হামলা লৌহজংয়ে গোপন সালিশে ধর্ষণের বিচার, ইউপি সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সেলিম ভাইয়ের নেতৃত্বে না.গঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই: চন্দন শীল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেছেন, আজকের এই আয়োজনে সেলিম ভাইকে ধন্যবাদ জানাই। এছাড়া ৩য় বারের মতো সংসদ সদস্য হয়ে হ্যাট্রিক করায় সেলিম ভাইকে অভিনন্দন জানাই। তিনি আমাদের অভিভাবক, সেলিম ভাই চায় সবাইকে নিয়ে কাজ করতে তাহলে আমরা মিলে মিশে কাজ সম্পন্ন করতে পারবো। আমরা সেলিম ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার অভিভাবক সেলিম ভাই আছেন শামীম ওসমান ভাই আছে। যখন যেখানে কাজ করতে বলবে আমরা কাজ করবো।
শনিবার (২০ জানুয়ারি) ফতুল্লায় উইজডম অ্যাটায়ারস লিমিটেড ফ্যাক্টরীতে, নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জনপ্রতিনিধি ও নেতাদের সাথে বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া প্রাধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
চেয়ারম্যান চন্দন শীল বলেন, আগেও বলেছি এখনো বলছি, আমাদের জেলা পরিষদ থেকে যা যা করনীয় তাই করবো। এখানে কাজের নামে কোন অকাজ হবে না। আপনারা জানেন আমাদের অবস্থাটা, প্রকল্পের নামে কাজ করার নামে কোন কুচক্রিভাবে টাকা চুরি হবে না। জনগণের কাজ জনগণের দৌড় গোড়ায় পৌছে দিবো আপনাদের পরামর্শ নিয়ে।
সেলিম ওসমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বন্দন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সহ সভাপতি রবিউল হোসেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আওআমী লীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park