1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সাকিবের সাথে কথা বলেননি তামিম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আজ রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের ম্যাচ চলাকালীন সাকিব আল হাসানের সাথে কথা বলেননি বলে জানিয়েছেন তামিম ইকবাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও বরিশালের ম্যাচটি বাড়তি উত্তেজনা তৈরি করেছিলো। কারন গত বছর অনুষ্ঠিত  ওয়ানডে বিশ্বকাপ ইস্যুর পর এ ম্যাচেই প্রথম দেখা হয় সাকিব-তামিমের।
রংপুরের বিপক্ষে ৫ উইকেটে জয়ের পর ম্যাচ শেষে অলরাউন্ডার সাকিবের সাথে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘না আমরা কথা বলিনি।’
পরবর্তীতে আবার একই বিষয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে ফেলেন তামিম। তিনি বলেন, ‘আমি মনে করি না এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই এটি সম্পর্কে জানেন। কেন বারবার জিজ্ঞাসা করেন? আপনার যদি কিছু জানার প্রয়োজন হয়, তাহলে তাকে (সাকিব) জিজ্ঞাসা করেন।’
গত আগস্টে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেন  তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। কিন্তু পরবর্তীতে তাকে নিয়ে ‘নোংরা খেলা’ হচ্ছে জানিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম।
একটি ভিডিও বার্তার মাধ্যমে তামিম বিশ্বকাপ থেকে সরে যাবার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকারে তামিমের সমালোচনা করেন সাকিব। এরফলে তাদের সম্পর্কের টানাপোড়েন জনসম্মুখে প্রকাশ পায়।
পরে তামিম জানিয়েছিলেন, বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন।
এরই মধ্যে নিজের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব।
বিপিএলের আগে অবশ্য তামিম জানিয়েছিলেন, সাকিবের সাথে দেখা হলে কথা বলবেন। কিন্তু খেলা শেষে যখন দু’জনে হাত মিলিয়েছেন, তখন তামিমকে অন্য দিকে তাকাতে দেখা গেছে।
বরিশালের জয়ের ম্যাচে স্বাচ্ছেন্দ্যে ব্যাট করেছেন তামিম। ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। বরিশালের পেসার খালেদ আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি রংপুর। ৩১ রানে ৪ উইকেট নেন খালেদ। ব্যাট হাতে মাত্র ২ রান করেন সাকিব।
বোলিংয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। প্রতিপক্ষের অন্যান্য বোলারদের স্বাচ্ছন্দ্যে খেললেও, সাকিবের বিপক্ষে ৭ বলে মাত্র ৫ রান নিতে পারেন তামিম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park