1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে : জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্কর আজ বলেছেন,  বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।
উগান্ডায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা করার পর, তিনি তার এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) লিখেছেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।’ তিনি আরো লিখেছেন, ‘তিনি শিগগির তাকে (হাছান) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।’ জয়শঙ্কর বলেন, তিনি উগান্ডার কাম্পালায়  বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফর করবেন। বৃহস্পতিবার ঢাকায় তিনি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাওয়ার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে তিনি তিন দিন থাকতে পারেন। তিনি জানান, ‘ভ্রমণসূচি এখনও প্রস্তুত নয়… তবে আমরা আলোচনা করেছি যে আমি ৭ ফেব্রুয়ারি যাব।’
ড. হাছান মাহমুদ বর্তমানে, ১৯-২০ জানুয়ারি, ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি, ২০২৪-এ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park