1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

দীর্ঘদিন পর সূর্যের মুখ দেখেছে নগরবাসী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

দীর্ঘদিন পর সূর্যের মুখ দেখেছে নগরবাসী। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীতে দেখা যায় সূর্যের সোনালী কিরণ। এতে শীতের তীব্রতা কিছুটা কমতির দিকে। বিভিন্ন আবহাওয়ার ওয়েবসাইটের রির্পোট অনুযায়ী আগের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে এক ডিগ্রি সেলসিয়াস।

জানা যায়, নগরীতে দিনের বেলায় তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসে অবস্থান করছে। তবে রাতের আবারো ১৫ ডিগ্রীতে তাপমাত্রা নামার আশঙ্কা আছে। বুধবার রাত থেকে ভোর পর্যন্ত কনকনে ঠান্ডা বাতাস থাকলেও বেলার বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। দুপুরের দিকে বাতাস না থাকায় শীতের ঠান্ডা যেন জমে ছিল। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে শ্রমজীবী ও রাস্তার ফুটপাতে থাকা উদ্বাস্তু মানুষরা।

তবে বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বস্তি ফিরে পেয়েছেন নগরবাসী। বিভিন্ন এলাকার অলিগলিতে কিশোর- কিশোরিরা নিজেদের বিভিন্ন খেলায় মতে উঠেছে। বিভিন্ন প্রাইমারী ও কিন্ডাগার্ডেনের স্কুল ছুটির পর মাঠেই ব্যাগ রেখেই শুরু করেছে দৌড়-ঝাঁপ। এদিকে নিজেদের ছোট-বড় কাজ সাড়তে ঘর থেকে বেড়িয়েছে সকল স্তরের মানুষ। বাড়তি তাপমাত্রার কারনে পরিবর্তন দেখা মেলে নগরবাসীর পোশাকে।

তাছাড়া, আবাহওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কুয়াশার বিষয়ে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park