1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ছিনতাইকারির পিছনে পুলিশের ধাওয়া, উদ্ধার হলো বৃদ্ধের মোবাইল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

শহরের ডিগুবাবুর বাজারে পান কিনতে এসছিলেন ষাটোর্ধ বয়সি বৃদ্ধ মাহমুদ উল্লাহ্ পাটোয়ারি। পান কিনে বাসায় যাওয়ার পথে ২নং রেলগেট এলাকায় থেকে কৌশলে তার পকেট থেকে একটি এ্যান্ড্রোয়েট মোবাইল ছিনিয়ে নেয় এক ছিনতাইকারি। বিষয়টি ওই বৃদ্ধ টেড় না পেলেও দূর থেকে দেখে ফেলেন ট্রাফিক পুলিশ কনষ্টেবল সহিদুল ইসলাম। মোবাইলটি নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারির পিছনে ধাওয়া করে ওই পুলিশ কনষ্টেবল। কিছুটা দূর যাওয়ার পর ছিনতাইকারিকে হাতে-নাতে ধরে ফেলে পুলিশ। পরে ছিনতাইকারির কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে ওই বৃদ্ধ মাহমুদ উল্লাহ্ পাটোয়ারিকে ফিরিয়ে দেয়া হয়। আটক করা হয় মো: লিটন নামে ওই ছিনতাইকারিকে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুুপুর সোয়া ১টায় দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
আটককৃত ছিনতাইকারি বন্দর বাড়ইপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। ছিনতাইকারি বন্দর বাড়ইপাড়া মো: মাসুদের বাড়িতে ভাড়া থাকেন বলেও জানান।
অপরদিকে ভুক্তভোগী মাহমুদ উল্লাহ্ পাটোয়ারি শহরের পাক্কারোড শেখ রাসেল পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মাহমুদ উল্লাহ্ পাটোয়ারি সাংবাদিকদের জানান, আমি আসছিলাম বাজারে (ডিগুবাবুর বাজার) বাজার করতে। বাজার শেষ করে ২নং রেলগেট এলাকায় একটা পান কিনতে গেছি, ওই সময়ই এ ঘটনা ঘটে। আমি নিজেও দেখিনাই। হাটার মধ্যে কেমনে জানি আমার মোবাইল নিয়া গেছে। পরে পুলিশে দেখে ছিনতাইকারির পিছনে ধাওয়া করে আমার মোবাইল উদ্ধার করেছে।
মোবাইল উদ্ধারকারি ট্রাফিক পুলিশ কনষ্টেবল সহিদুল ইসলাম জানান, আমি ডিউটিরত অবস্থায় দেখলাম ওই ভদ্রলোক বৃদ্ধ লোকটার কাছ থেকে মোবাইলটা নিয়ে ছিনতাইকারি দৌড় দিলো। আমি সাথে সাথে ছিনতাইকারির পিছনে ধাওয়া করে মোবাইলটি উদ্ধার করি এবং ছিনতাইকারিকে আটক করি। ছিনতাইকারিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park