1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

কাজিম উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বন্দর উপজেলাবাসী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাঢোল। আগামী মার্চে এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। স¤প্রতি জেলা অপরাধ প্রতিরোধ বিষয়ক এক সভায় এ তথ্য দেন তিনি। সেই হিসেবে ফেব্রুয়ারিতেই সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসকের এমন ঘোষণার পর থেকে বন্দর উপজেলার চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা। সময় ঘনিয়ে আসার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড়ঝাপ শুরু করেছেন বলে জানা গেছে। দলীয় প্রতীকে নির্বাচন হবে, তাই দল থেকে মনোনয়ন নেয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা নিজ যোগ্যতা যাচাইয়ের জন্য তৎপরতা শুরু করেছেন।
এলাকাবাসির মতে, দলমত নির্বিশেষে বন্দর উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কাজিম উদ্দিন প্রধানকে। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাভুক্ত এ উপজেলায় করোনাকালীণ সময়সহ যে কোনো বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। এ কারণে উপজেলাবাসীর কাছে আকাশচুম্বী জনপ্রয়িতা রয়েছে তার, তাই আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া প্রায় নিশ্চিত বলে দাবি আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের।
জানা যায়, করোনা কালিন সময়ে মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে বন্দর উপজেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন বাস্তবায়নে সর্বদা চেষ্টা করেছিলেন তিনি। কয়েক হাজার পরিবারের মধ্যে নিজ ও পারিবারিক অর্থায়নে ত্রান সামগ্রী বিতরন করেন। আরও জানা গেছে, শ্রমিকলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়া দলীয় আদর্শের প্রতি অবিচল ত্যাগ, সংগ্রামী নেতা হিসেবে পরিচিত কাজিম উদ্দিন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের আওয়ামীলীগের রাজনীতি করে পৌঁছে গেছেন অনেক দুরে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত কাজিম উদ্দিন বর্তমান বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া, কেন্দ্রীয় শ্রমিকলীগের আইন ও দর কষাকষি সম্পাদকের পাশাপাশি তিতাস গ্যাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। তিনি বছরের পর বছর ধরে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের ধারার সাথে যুক্ত রয়েছে নিবিড়ভাবে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীর কাছে প্রাণপ্রিয় নেতা তিনি। যার হৃদয়-আঙিনায় সবটুকু দরদ আর ভালোবাসা আওয়ামীলীগের রাজনীতিতে, যিনি নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছে তিনি কাজিম উদ্দিন প্রধান এমনটাই দাবি আওয়ামী নেতাকর্মীদের।
উপজেলাবাসীর মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে। দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ, জনবান্ধব, পরীক্ষিত এবং লড়াকু সৈনিক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার ¯্রােতে গা ভাসাননি তিনি। তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে কাজিম উদ্দিনকেই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park