1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট : তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ না করেই করেছে টিআইবি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, আন্তর্জাতিক কোনো জার্নাল তাদের এই গবেষণা প্রকাশ করবে না। কারণ, এই গবেষণায় আন্তর্জাতিক মানদন্ড বজায় রাখা হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন নিয়ে যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই। টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে। টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কিছু অনিয়ম হলেও নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যারা অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শক্ত অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং মিথ্যা ছড়িয়ে তাদের মনোবল দুর্বল করার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, তারা মানুষের মতামতকে তথ্য হিসেবে দেখিয়েছে। ৪২ হাজার কেন্দ্র থেকে মাত্র ৫০টি কেন্দ্রের ফলাফল নিয়ে পুরো নির্বাচন ঘিরে তৈরি রিপোর্ট কখনো সঠিক হতে পারে না। এত অল্প কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে কি করে এমন রিপোর্ট প্রকাশ করা সম্ভব?
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ইসিকে দীর্ঘ মেয়াদে শক্তিশালী করতে গত ১৫ বছরে ব্যাপক সংস্কার এনেছে।
আরাফাত আরো বলেন, কিন্তু টিআইবিসহ অনেক স্বার্থান্বেষী মহল দেশের গণতন্ত্রকে ক্ষুন্ন করতে ইসির বিরুদ্ধে মিথ্যা তথ্য  ছড়ানোর চেষ্টা করছে।
সুশীল সমাজ ও অন্যান্য নাগরিক ফোরাম দেশের স্বার্থে সততা ও আন্তরিকতার সাথে আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে গবেষণা করবে বলে আশা প্রকাশ করেন আরাফাত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং প্রতিটি সুশীল সমাজের তাদের মত প্রকাশের অধিকার রয়েছে।
তিনি বলেন, ‘তবে, আমি তাদের আর্থিক দুর্নীতি ছাড়াও বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কথাও মাথায় রাখতে অনুরোধ জানাতে চাই।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park