1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বধির উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে নাসিক মেয়রের নির্দেশে জেলার প্রতিটি সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ভান্ডার হতে প্রাপ্ত শীতবস্ত্র কম্বল নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার উদ্যোগে বিতরণ করা হয়েছে।

১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ চাষাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি নূরুজ্জামান বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদালতের সহকারি কৌসুলি (জিপি) এড.মেরিনা বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব ইউসুফ আলী হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে এড.মেরিনা বেগম বলেন,আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে আপনেরা শীতবস্ত্র পেয়েছেন।আমাদের নাসিক মেয়রের সহযোগিতায় জেলার সকল প্রতিবন্ধীরা সুষ্ঠুভাবে শীতবস্ত্র পেয়েছেন।তবে নাসিকের কর্মকর্তারা কেউ যদি আপনাদের শীতবস্ত্র অনুষ্ঠানে থাকতো তাহলে অনুষ্ঠান আরো সফল হবে।তবে নাসিক মেয়রকে ধন্যবাদ জানাই তিনি যে আপনাদের কথা চিন্তা করে শীতবস্ত্র দিয়েছেন।

নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীকে ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে ইউসুফ আলী হাওলাদার বলেন,আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা তিনি শুধু দেশের উন্নয়নের কথাই ভাবেন না আমাদের নিয়েও ভাবেন।আজকে আমরা প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকেই শীতবস্ত্র পেয়েছি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রতিবন্ধীদের পক্ষ থেকে কর্তৃজ্ঞতা জানাই। একই সাথে আমাদের মেয়রকেও ধন্যবাদ জানাই তার সহযোগিতায় আজকে আমরা শীতবস্ত্র প্রতিবন্ধীদের হাতে তুলে দিতে পারছি।

বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার ৫০ জন বাক,শ্রবণ,দৃষ্টি সহ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রাশেদ বিন বেলাল শাওনের পরিচালনায় ও তত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়ারুন্নেছা ময়না, সদস্য ওমর ফারুক, শাকিল, রওশন আলি, নজরুল ইসলাম, ছালেহা বেগম, শেফালি, আলামিন,প্রতিবন্ধী প্রগতি সংস্থার দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব সহধর্মিণী রেনু বেগম ও অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park