1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

জমে উঠেছে আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা  শাখার নির্বাচন 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
জমে উঠেছে বাংলাদেশ আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং বি- ১৬৬৫ এর পাগলা শাখা কার্যকারী কমিটির বার্ষিক নির্বাচন ২০২৪। গত১২ই জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আন্তজিলা ট্রাক কভার ভ্যান  মিনিট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ কাওসার আহমেদ পলাশ তফসিল ঘোষণা করেন।
তফসিল ঘোষণার পর থেকেই সকল প্রার্থীরা ব্যানার এবং পোস্টারে পুরো পাগলা বাজার সহ আশপাশে বেশ কয়েকটি এলাকা ছেয়ে গেছে। এরই মধ্যে চালক ও সকল ভোটারদের মধ্যে বইতে শুরু করেছে আনন্দ উল্লাস প্রার্থীরা এ প্রান্ত থেকে ও পান্তর ঘুরে ঘুরে সকল ভোটারদের কাছে নিজেদের জন্য ভোট প্রার্থনা করছে। দুই বছর পর পর এই নির্বাচনকে ঘিরে চালকদের মধ্যে একটি আনন্দ উল্লাস তৈরি হয় ,  ভোটের মাধ্যমে নেতাদের বেছে নেন তারা। টানা কয়েকবার বাংলাদেশ আন্তজিলা ট্রাক  মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখায় সভাপতি হিসেবে ছিলেন আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।  এবার তিনি কেন্দ্রীয় কমিটির  সভাপতি নির্বাচিত হওয়ায় পাগলা শাখায় নতুন নেতৃত্ব আসবে বলে চালকদের মধ্যে রয়েছে ব্যাপক আনন্দ উল্লাস। তফসিল ঘোষণার পর ১৮ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২০ শে জানুয়ারি রোজ শনিবার সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। ২১ ই জানুয়ারি রোজ রবিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। ঐদিনই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২২ শে জানুয়ারি সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন রাখা হয়েছে, চূড়ান্ত প্রার্থীর তালিকা ২৩ শে জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত। ২৪ শে জানুয়ারি রোজ রোজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত   প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার দিন ধার্য করা হয়েছে। সর্বশেষ নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে ২৩ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন। ভোটকেন্দ্র দেওয়া হয়েছে আলীগঞ্জ খেলার মাঠে। সব মিলিয়ে উক্ত বাংলাদেশ আন্তর্জিলা ট্রাক কভার ভ্যান  মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার কার্যকারী কমিটির ত্রিবার্ষিক  নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে বইছে আনন্দর জোয়ার।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park