1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রতি কুদৃষ্টি আছে। জানুয়ারি থেকে মে মাস পরিস্থিতি খারাপ হবে। না খাইয়ে মারার চেষ্টা হবে। তবে আমি বিশ্বাস করি, শয়তান যেমন আল্লাহর সঙ্গে পারে না, ওরাও শেখ হাসিনার সঙ্গে পারবে না। কারণ তার ওপর আল্লাহর রহমত আছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, ‘আমি ৪০-৪২ শতাংশ ভোট আশা করেছিলাম। সেখানে ৩২ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোট পড়েনি নাকি পড়তে দেওয়া হয়নি? আমি পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। নয়তো আমার কর্মীরা উত্তেজিত হয়ে পড়তো। নারায়ণগঞ্জের কর্মীরা উত্তেজিত হলে পুরো বাংলাদেশও থামাতে পারে না। নবম ডিভিশনের ফোর্স ২৫ দিন বাড়ি ঘেরাও করে রেখেছিল। আমাকে টাচ করতে পারেনি।’তিনি বলেন, ‘অনেক পোশাকওয়ালা মানুষ বলেছে, ভোট স্লো করেন। তারা জানে না এখানে সব এজেন্সির বাইরে আরেকটা এজেন্সি কাজ করে। শেখ হাসিনার এজেন্সি আছে। তারা বোঝে না শামীম ওসমান আলাদা চিজ হ্যায়।’‘সারাদেশে নির্বাচন এলেই বলে টাকা দেন টাকা দেন। আমার এলাকায় আমি পোস্টার ছাপিয়েছি। এর পরেই বিভিন্ন ওয়ার্ডে দেখি পোস্টার ছাপানো হয়ে গেছে। এর চেয়ে বেশি চাওয়া পাওয়া আমার কিছু নেই’, যোগ করেন শামীম ওসমান।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park