1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সরকারি ক্রয়ে দুর্নীতি বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরকারি ক্রয়সহ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বলেছেন, কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব, ব্যয় ও সংগ্রহে বিশেষ নজর দিতে হবে। এখানে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করব না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
আওয়ামী লীগ ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভা গঠনের পথ প্রশস্ত করেছে। এছাড়া, শেখ হাসিনা তাঁর দল জাতীয় নির্বাচনে জয়লাভের পর ঐতিহাসিক পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন।
দুর্নীতি দেশের জন্য মঙ্গলজনক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের যা সম্পদ আছে আমরা যথাযথভাবে কাজে লাগাব এবং আর্থিক শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাব।’
শেখ হাসিনা বলেন, আমাদের সম্পদ সীমিত কিন্তু জনসংখ্যা অনেক বেশি। আমাদের সীমিত সম্পদ দিয়েই জনগণের কল্যাণ করতে হবে।
সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, যোগ্য ব্যক্তিরা যেন বয়স্ক ভাতা ও সামাজিক নিরাপত্তা ভাতা পায় সেদিকেও নজর দিতে হবে।
তিনি মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park